Home দেশের খবর খুলনা ঝিনাইদহে মেহগনি বাগান থেকে নবজাতক শিশু উদ্ধার

ঝিনাইদহে মেহগনি বাগান থেকে নবজাতক শিশু উদ্ধার

0
91

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগান থেকে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। কন্যা নবজাতকটি জীবিত অবস্থায় পাওয়া গছে।

 

রোববার দুপুর দুপুর দেড়টার দিকে উদ্ধার করা হয়। নবজাতককে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান।

 

এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোলে তুলে নেন। এরপর শিবনগর এলাকায় দুলাভাই ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে।

 

কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here