Home আলোচিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং

0
67

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি থেকে সংঘর্ষ। বাংলাদেশে এই সহিংসতা শিরোনাম হয়ে এল আর্জেন্টিনার পত্রিকায়।

 

ফুটবল টুর্নামেন্ট এলেই দুই পরাশক্তির বাংলাদেশের সমর্থকরা পরস্পরকে নিয়ে হাসি ঠাট্টা, রসিকতা করে থাকেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেল সহিংসতা।

 

গ্রুপ পর্যায়ের খেলা শেষে, কোয়ার্টার আর সেমির লড়াইয়ে জিতে দুই দল যখন শিরোপার জন্য মাঠে নামার অপেক্ষায়, তখন সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে নামতে প্রস্তুত পুলিশ।

 

এরই অংশ হিসেবে শনিবার (১০ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে। জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপ যোগে মাইকিং করতে দেখা গেছে।

 

সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, সদর মডেল থানাধীন ১৫টি বিটের কর্মকর্তারা মাইকিং শুরু করেছে। বাইরে প্রজেক্টরে গণজমায়েত হয়ে খেলা দেখা যাবে না, বাসায় বসে খেলা দেখতে হবে। এছাড়া খেলা পরবর্তী কোনও বিজয় মিছিল করা যাবে না।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) বলেন, কোপা আমেরিকার খেলা নিয়ে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার নেয়া হচ্ছে। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়া জেলার ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here