Home দেশের খবর ঢাকা মাদক ও নারীসহ ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি আটক

মাদক ও নারীসহ ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি আটক

0
141

নজর২৪, ফরিদপুর: ফরিদপুরে মাদক ও নারীসহ জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু (৩৬) সহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

অপর দুজন হলেন- মো. সাফায়েত আহম্মেদ (৩২) ও তানজিলা আক্তার ফুল নামের এক নারী (২২)।

 

আজ শুক্রবার (৯ জুলাই) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সোয়া ১০টার দিকে শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটক ছাত্রদল নেতা সৈয়দ আদনান হোসেন ওরফে অনু ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুরের বায়তুল আমান মহল্লার বাসিন্দা।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়।

 

তিনি আরও বলেন, এ ব্যাপারে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একট মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here