Home প্রধান খবর করোনা পরিস্থিতির আরও অবনতি, একদিনে রেকর্ড ২১২ জনের মৃত্যু

করোনা পরিস্থিতির আরও অবনতি, একদিনে রেকর্ড ২১২ জনের মৃত্যু

0
73

নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাস পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১২ জনের, যা এক দিনের হিসাবে সর্বোচ্চ।

 

এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল গত বুধবার ২০১ জন। এখন পর্যন্ত করোনায় মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।

 

এর আগে বৃহস্পতিবার ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা এক দিনে ছিল সর্বোচ্চ।

 

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৫ শতাংশ।

 

করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৫৩ জনের। চট্টগ্রামে মারা গেছেন ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

 

আগের দিন বৃহস্পতিবার ১১ হাজার ৬৫১ জনের শরীরে সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। ওই সময় মৃত্যু হয়েছিল ১৯৯ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here