Home দেশের খবর চট্টগ্রাম তীব্র শ্বাসকষ্ট নিয়েই মারা গেলেন মসজিদের ইমাম

তীব্র শ্বাসকষ্ট নিয়েই মারা গেলেন মসজিদের ইমাম

0
79

নজর২৪, কক্সবাজার- কক্সবাজারের চকরিয়ায় করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মাওলানা শিহাব উদ্দিন (৫০) নামে এক মসজিদের ইমাম মৃত্যুবরণ করেছেন।

 

বুধবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। শিহাব উদ্দিন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নাছির উদ্দিনের ছেলে।

 

শিহাব উদ্দিনের ছোট ভাই কফিল উদ্দিন বলেন, শ্বাসকষ্ট নিয়ে তিনদিন আগে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় আমার বড় ভাই শিহাব। বুধবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত্যুর আগে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দেয়া হয়। শিহাব উদ্দিন বিএমচর ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here