Home দেশের খবর চট্টগ্রাম স্ত্রীর করোনা শুনেই পালিয়ে যান স্বামী, মৃত্যুর পর ফোনও ধরেননি

স্ত্রীর করোনা শুনেই পালিয়ে যান স্বামী, মৃত্যুর পর ফোনও ধরেননি

0
151

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসমা আক্তার (৩৮) নামে এক নারীকে নিয়ে আসেন তার স্বামী। র‍্যাপিড এন্টিজেন টেস্টে আসমা’র শরীরে ধরা পড়ে করোনা। এই খবর শুনেই পালিয়ে যান স্বামী মোজাম্মেল। এই খবর এখানেই শেষ নয়।

 

বুধবার (৬ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া এই নারী বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার এই হতভাগ্য নারীর মৃত্যু হয়। হাসপাতাল থেকে এই খবর স্বামীকে জানাতে তার মুঠোফোনে খবর দিতে চাইলেও তা বন্ধ পাওয়া গেছে।

 

তাই বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আসমা আক্তারের নিথর মরদেহ পড়ে আছে চমেক মর্গে।

 

তার বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়ায়।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মহিলাটি মারা যাওয়ার পর থেকে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি রেজিস্ট্রার বইয়ে থাকা ফোন নাম্বারে। কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বর্তমানে মরদেহ রাখা হয়েছে মর্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here