সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সাধুবাড়ী এলাকায় প্রেমিক বিয়ে না করায় অভিমান করে ৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস ট্যাবলেট খেয়ে পারভীন বেগম (৩৫) নামের এক বিধবা নারী আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী পারভিন বেগম স্বামীর মৃত্যুর পর একই ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাজির হোসেনের(৪৫) সাথে পরকীয়ার সম্পর্ক হয়।
দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পর গত ৬ জুলাই মঙ্গলবার বিকেলে প্রেমিক নাজির হোসেন কে বিয়ের কথা বলে পারভিন বেগম। কিন্তু প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে। এতে সে ক্ষুব্ধ হয়ে অভিমান করে বিকেল ৪ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে খন্দকার টোলা দক্ষিনপাড়া গ্রামে তার চাচা জয়নালের বাড়িতে আসে।
সেখানে অসুস্থ্য হয়ে পরলে চাচা জয়নাল ভাতিজি পারভিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বগুড়া যাওয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়।
