বগুড়ায় করোনার উপসর্গ ও আক্রান্তে প্রাণ হারাল ১৬ জন

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫জন ও উপসর্গ নিয়ে ১১জন মারা গেছেন। এদের ৫ জনের মধ্যে বগুড়ার ৩জন এবং বাকি ২জন অন্য জেলার বাসিন্দা।

 

করোনায় মারা যাওয়া ৫ জন হলেন- পাবনা জেলার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘির মুসলেমা (৬০) এবং শেরপুরের হোসনে আরা (৭৫)।

 

এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও ১১জন মারা যান। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ৫ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৬জন। ৭ জুলাই বুধবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৬১৫ নমুনার ফলাফলে নতুন করে ১৫৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।একই সময়ে সুস্থ হয়েছেন ৭৩জন। ১৫৪ জনের মধ্যে সদরের ৮৮ জন, সারিয়াকান্দিতে ৬জন, শিবগঞ্জে ২জন, আদমদীঘিতে ৬ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, কাহালুতে ২জন, নন্দীগ্রামে ১৬ জন, শেরপুরে ৭জন, ধুনটে ৭ জন, গাবতলীতে ৪ জন এবং শাজাহানপুরে ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৫ হাজার ৮৫জন এবং সুস্থতার সংখ্যা ১৩হাজার ১৫৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪৪২জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৮৯জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *