রংপুরে একদিনেই ১৬ জনের মৃত্যু

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: করোনায় রংপুর বিভাগে একদিনেই ১৬ জন মারা গেছেন। গতকাল এ বিভাগে মৃত্যুর সংখ্যা ছিল ১৪ জন।এ নিয়ে করোনায় এ বিভাগে মারা গেল ৫৬৭ জন।আর নতুন করে ৫৫৬ জনের সংক্রমণ সনাক্ত হয়েছে।

 

রবিবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে।

 

সূত্র জানায়, রোববার সকাল পর্যন্ত বিভাগের ৫ জেলায় মারা গেছে ১৬ জন। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে ৭, দিনাজপুরের ৪, পঞ্চগড়ে ২, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১ জন করে। এ নিয়ে এই বিভাগে করোনায় মারা গেলো ৫৬৭ জন।

 

অন্যদিকে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছেন ৫৫৬ জন। এই সময়ে সনাক্তের ৪৩ দশমিক ০। আক্রান্তদের মধ্যে রংপুরে ২৪২ জনের পরীক্ষায় ৯৫জন; পঞ্চগড়ে ৫৪ জনের মধ্যে ৩৬; নীলফামারীতে ১১২ জনের মধ্যে ৫০, লালমনিরহাটে ৬২ জনের মধ্যে ৩৯, কুড়িগ্রামে ১২৪ জনের মধ্যে ৪০; ঠাঁকুরগাওয়ে ২৭৬ জনের মধ্যে ১৩২; দিনাজপুরে ২৫৮ জনের মধ্যে ১০৭ এবং গাইবান্ধায় ১৫৫ জনের মধ্যে ৫৭ জন করোনা সনাক্ত হয়েছেন।

 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম জানান, রংপুর বিভাগে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছেই। সবাইকে মাস্ক অবশ্যই মাস্ক ব্যবহার ও লকডাউন বাস্তবায়নে আহবান জানান তিনি। অন্যথায় অবস্থা আরো বেশি খারাপ হবে বলেও সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *