রাস্তায় বের হওয়ায় মিরপুরে আজও ৩০ জন আটক

নজর২৪, ঢাকা- রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

 

বিধিনিষের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন।

 

আ স ম মাহতাব উদ্দিন বলেন, লকডাউনের (বিধিনিষেধ) নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

 

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথম দিন এসব এলাকা থেকে ৭৫ জনকে আটক করেছিল পুলিশ।

 

এদিকে লকডাউনের প্রথম দিন বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। সাজা দেওয়া হয়েছে ৮ ব্যক্তিকে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে।

 

২৭৪টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৬টি গাড়ি। রেকারিং করা হয়েছে মোট ৭৭টি গাড়ি। ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *