Home দেশের খবর ঢাকা কোটালীপাড়ায় যুবদল নেতা গ্রেফতার

কোটালীপাড়ায় যুবদল নেতা গ্রেফতার

0
98

নজর২৪, গোপালগঞ্জ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মার/ধরের মামলায় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার টুপুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে লুৎফর রহমানকে গ্রেফতার করে।

 

মামলা সুত্রে জানাগেছে, উপজেলার সেনারগাতী গ্রামের আবুল শেখে (৬৫) এর সাথে একই গ্রামের লায়েক মোল্লার (৪৫) জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত রবিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লায়েক মোল্লার পক্ষে গিয়ে লোকজন নিয়ে আবুল শেখের ছেলে কাওসার (৩৮) কে মার/ধর করে।

 

এ ঘটনায় ওই দিন আবুল শেখের ভাই শহিদুল শেখ (৪২) বাদী হয়ে লুৎফর রহমানসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম বলেন, আমরা অভিযোগটি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করি। আর এই মামলায় লুৎফর রহমান (৩৮) ও লায়েক মোল্লা (৪৫) কে গ্রেফতার করি।

 

অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here