Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ২৮ পুড়িয়া হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক

মির্জাপুরে ২৮ পুড়িয়া হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক

0
154

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ২৮ পুড়িয়া হেরোইনসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

 

গেল বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রাম থেকে তাকে ২৮ পুড়িয়া হেরোইনসহ আটক করে র‌্যাব-১২। আটককৃত নারী আগছাওয়ালী গ্রামের মো. কছিম উদ্দিনের মেয়ে স্বর্ণা আক্তার (১৯) বলে জানা গেছে।

 

র‌্যাবের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে ২৮ পুড়িয়া হেরোইনসহ ওই নারীকে আটক করে র‌্যাব-১২। ২৮ পুড়িয়া হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত নারীর কাছ থেকে একটি এ্যান্ড্রোয়েড মোবাইল ও ৩৫শত টাকা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে মির্জাপুর থানার তদন্ত ওসি মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, আটককৃত ওই নারীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here