Home দেশের খবর ঢাকা ইমুতে প্রবাসীর সাথে ৭ বছর প্রেম, সন্দেহ করায় তরুণীর আত্মহত্যা

ইমুতে প্রবাসীর সাথে ৭ বছর প্রেম, সন্দেহ করায় তরুণীর আত্মহত্যা

0
109

নজর২৪ ডেস্ক- সৌদি প্রবাসী ফারহান সবুজের সাথে বনিবনা না হওয়ায় আত্মহত্যা পথ বেছে নিলেন প্রেমিকা ফাতেমা আক্তার(২৩)। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত ফাতেমা আক্তার মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে।

 

এলাকাবাসী জানান, ফাতেমা গত সাত বছর ধরে সৌদি প্রবাসী মো. ফারহান সবুজ নামের এক ছেলের সাথে ইমুতে প্রেম চলছিল। এর মধ্যে কখনো তাদের দেখা হয়নি। ফাতেমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে সৌদি প্রবাসী ফারহান নানানভাবে তাকে হুমকি ধমকি দেয়।

 

পরে ফাতেমার পরিবার ফারহানের কাছে বিয়ে দিতে রাজি হয়। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিনদিন আগে ফাতেমা কে ফারহান বিভিন্ন কারণের সন্দেহ করে বকাঝকা করে। পরে ফাতেমা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেন।

 

নিহতের মা বলেন, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু গত তিনদিন ধরে ফাতেমা খাবার খায়না। জিজ্ঞাসা করলে উত্তর ও দেয় না। আজ একটার দিকে রান্না বসিয়ে পুকুরে পানি আনতে গেলে এই সুযোগে ফাতেমা ঘরের দরজা জানালা বন্ধ করে ফাঁসি দেয়।

 

পরে ছোট ছেলে দরজা ভেঙে ফাতেমা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত ষঘোষণা করে।

 

হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here