নজর২৪, ঢাকা- ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের জন্য অভিজ্ঞতায় আরও নতুনত্ব দিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন ‘টি১০’।
এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডটকম ডটবিডি।
ক্যাম্পেইন টি১০-এর আওতায় গ্রাহকরা মাত্র ১০ দিনেই পণ্য ডেলিভারি পাবেন বলে জানিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
যেকোনো পণ্য বা সেবার মুদ্রিত মূল্যের মাত্র ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থাৎ পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটি প্রতি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে শুরু হবে।
বুধবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডট কম ডট বিডি।
এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল জানান, ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আমরা নিয়ে এসেছি নতুন ক্যাম্পেইন টি১০। নতুন এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দিবে ইভ্যালি।
নতুন এসওপি’র আলোকে এবং গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গীকে আরো আকর্ষণীয় অফার এবং সেবা নিয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে। এই ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার ঠিক রাত ১০টা ১০ মিনিটে। যেকোন পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধুমাত্র ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থাৎ পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনের মধ্যেই। আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরো শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন।
