Home বিনোদন নোবেলের বাবা হওয়ার খবরে স্ত্রী বললেন ‘আমি প্রেগন্যান্ট না’

নোবেলের বাবা হওয়ার খবরে স্ত্রী বললেন ‘আমি প্রেগন্যান্ট না’

0
87

বিনোদন ডেস্ক- বিতর্কেই বেশি পাওয়া যায় তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলকে। এ গায়কের কোনও খবর হলেই সেটাতে সমালোচনা তৈরি হয়। নতুন সংবাদ দিয়েছেন নোবেল। সেখানেও চলছে সমালোচনা।

 

অন্তর্জালে স্ট্যাটাস দিয়ে মঈনুল আহসান নোবেল জানিয়েছিলেন, হয়তো তিনি ও তাঁর স্ত্রী বাবা মা হতে চলেছেন। তবে নোবেলের এমন দাবি অস্বীকার করে তাঁর স্ত্রী মেহরুবা সালসাবিল জানিয়েছেন, ‘আমি প্রেগন্যান্ট না।’

 

নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ও ১৫ মিনিটের একটি লাইভ ভিডিও করে নোবেলের স্ত্রী জানিয়েছেন, ‘আমি খুবই লজ্জিত এবং আমার জানা নেই কেনো বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট। ইভেন এ ব্যাপারে আমি নোবেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। আমি প্রেগন্যান্ট নই এবং এ ঘটনায় আমি লজ্জিত।’

 

স্ট্যাটাসের পরে এ প্রসঙ্গে মন্তব্য জানতে মেহরুবা সালসাবিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্তঃসত্ত্বা নন বলে গণমাধ্যমকে নিশ্চিতও করেছেন।

 

এর আগে গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নোবেল ফেসবুক স্ট্যাটাসে বাবা হওয়ার খবর জানিয়ে দোয়া চেয়ে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’

 

নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল। এরমধ্যে নোবেলের গানের ভিডিওতেও হাজির হয়েছেন তিনি। বেশ গোপনেই তাদের বিয়ের পর্ব পার হয়েছে। মাঝে উঠেছিল বিচ্ছেদের সুরও। তবে সর্বশেষ ‘জেমস বিতর্ক’ আর মামলার পর নোবেল আবারও ফিরেছেন সংসার জীবনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here