Home দেশের খবর ঢাকা পদ্মায় ২১ কেজির পাঙ্গাশ ২৭ হাজারে কিনলেন টাঙ্গাইলের ব্যবসায়ী

পদ্মায় ২১ কেজির পাঙ্গাশ ২৭ হাজারে কিনলেন টাঙ্গাইলের ব্যবসায়ী

0
94

রাজবাড়ী প্রতিনিধি- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজির বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ২৭ হাজার ৩০০ টাকায়।

 

বুধবার (৩০ জুন) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরদৌলতদিয়া নামক এলাকায় জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটিকে তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মৎস আড়তে নিয়ে যান। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

 

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকার ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী কেসমত মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।

 

এরপর মাছটিকে তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

 

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন নদীতে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here