Home জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে বরিশালে সিইসির বিরুদ্ধে মামলা

নির্বাচনে অনিয়মের অভিযোগে বরিশালে সিইসির বিরুদ্ধে মামলা

0
54

নজর২৪ ডেস্ক- ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বরিশালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব ও সহকারী সচিবসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

 

যুগ্ম জেলা জজ ৩য় আদালতে মঙ্গলবার মামলাটি করেন হিজলার গত ২১ জুন মেমনিয়া ইউনিয়নের নির্বাচনে ৩নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা আ. লতিফ মৃধা।

 

বিচারক মো. ইফতেখারুল ইসলাম মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন।

 

মামলাটিতে আরও আসামি করা হয়েছে মেমনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিজয়ী সদস্য মনির হোসেন চৌকিদার, অপর প্রার্থী দুলাল হোসেন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা, মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও সচিবকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here