Home জাতীয় ঈদের আগে ‘লকডাউন’ শিথিল হবে কিনা, জানালেন ওবায়দুল কাদের

ঈদের আগে ‘লকডাউন’ শিথিল হবে কিনা, জানালেন ওবায়দুল কাদের

0
74

নজর২৪, ঢাকা- আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ‘কঠোর লকডাউন’ শিথিল হবে কিনা সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে কথা বলেছেন।

 

মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, লকডাউন যদি শিথিল হয় এবং দূরপাল্লার বাস যদি চলে, তা হলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পশুবাহী যানবাহন চলাচলের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দিনের সীমিত লকডাউন শুরু হয়েছে। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে।

 

এ ছাড়া আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে থাকবে।

 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২ পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না (জরুরি সেবা ছাড়া) বলেও উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here