Home আলোচিত হত্যাকারীদের মেরে ফেলতে ​মসজিদে শপথ করালেন কাদের মির্জা

হত্যাকারীদের মেরে ফেলতে ​মসজিদে শপথ করালেন কাদের মির্জা

0
81

নজর২৪, নোয়াখালী- নিজের হত্যাকারীদের মেরে ফেলতে অনুসারীদের মসজিদের ভেতর শপথ করালেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার (২৮ জুন) বাদ মাগরিব বসুরহাট পৌরসভা মসজিদে তিনি এ শপথ করান।

 

নিইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর নবী কমান্ডারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

আবদুল কাদের মির্জা বলেন, আপনারা যারা যারা কথা রাখতে পারবেন হাত তুলেন। আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে আপনারা তাদেরকে মেরে ফেলতে পারবেন তো? জবাবে অনুসারীরা বলে অবশ্যই পারব।

 

কাদের মির্জা আরও বলেন, যা বলছেন আপনারা সব কিছুই এই মসজিদ শুনছে। এখন থেকে আর কাউকে ছেড়ে দেবেন না। কেউ যদি একটা মারে আপনারা দশটা মারবেন। যদি একজনের গায়ের ওপর হাত তোলে তাহলে দশ জনের গায়ের ওপর হাত তুলবেন। আমি আমার অস্তিত্ব টিকানোর জন্য যা যা করার সব কিছুই করব।

 

কাদের মির্জা বলেন, আমার বিকল্প হিসেবে লোক রেডি করা আছে। আওয়ামী লীগের লোকজন এটা দেখাশুনা করবেন। আপনারা যদি না পারেন তাহলে বিদেশে আমার কিছু অনুসারী আছে তারা সহযোগিতা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here