লালমনিরহাটে আরও ৪৩ জন করোনায় আক্রান্ত, ১ জনের মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় লালমনিরহাট জেলায় আরো ৪৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট- ১৪৪৪ জন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো। এদিকে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবের কুটি এলাকা গোলাম মোস্তফা (৪৭) নামে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লালমনিরহাট জেলা সিভিল সার্জন ড. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

লালমনিরহাট সিভিল সার্জন অফিস থেকে সুত্রে জানা গেছে, গত রবিবার (২৭ জুন) ১০০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ সোমবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় রিপোর্টে তাদের মধ্যে ৪৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

 

নতুন করে আক্রান্তদের মধ্যে, লালমনিরহাট সদর উপজেলার ২৬ জন, আদিতমারী উপজেলার ৮ জন, কালীগঞ্জ উপজেলার ৭ জন, ও পাটগ্রাম উপজেলার ২ জন।

 

সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ১৪৪৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় মোট ১১৫৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন সহ মোট মৃত্যু বরন করেছে ২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *