Home রাজধানী বিনা ভোটে এমপি আগা খান

বিনা ভোটে এমপি আগা খান

0
109

নজর২৪, ঢাকা- কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে ঢাকা-১৪ আসনের এমপি হিসেবে আওয়ামী লীগের আগা খান মিন্টুকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)

 

বিষয়টি শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। এ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তিও জারি করেছে ইসি।

 

ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন আগেই। ফলে আগা খানকে এমপি হতে বিনা ভোট লাগেনি।

 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে ভোট হওয়ার কথা ছিল আগামী ২৮ জুলাই।

 

এর মধ্যে কুমিল্লা-৫ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী জসিম উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় আসনটিতে আর ভোট হচ্ছে না। এখন অপেক্ষা কেবল নির্বাচন কমিশন থেকে গণবিজ্ঞপ্তির।

 

তবে ২৮ তারিখের উপনির্বাচনে ভোট হবে সিলেট-৩ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের সঙ্গে লড়বেন জাতীয় পার্টি (লাঙ্গল) আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী।

 

উল্লেখ্য, রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, বৃহত্তর মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৪ আসন। আসনটি আওয়ামী লীগের আসলামুল হকের মৃত্যুতে শূন্য ঘোষিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here