লালমনিরহাটে পাট ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, একজন আটক

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলায় পাট ক্ষেত থেকে জেলেখা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ জনু) বিকালে ঐ উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারী (বড় মসজিদ) এলাকার একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জেলেখা বেগম ঐ এলাকার মৃত্যু দেলোয়ার হোসেনের এর একমাত্র মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঐ এলাকার কয়েকজন নারী পাট ক্ষেতে ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিল্লাচিল্লি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

পারিবারিক ভাবে জানাযায়, প্রায় ৭-৮ বছর আগে একই গ্রামের আইয়ুব আলীর সঙ্গে জেলেকার বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম নেয়। এরপর একবছর আগে তাদের মধ্যে ডিভোর্স হলে কুড়িগ্রামের মজনু নামের একজনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় জেলেখার।

 

মৃত জেলেকার নানী বলেন, জেলেখার দ্বিতীয় স্বামী মনজু জুয়া খেলতো। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিলোনা। উল্টো মনজু জুলেখার কাছে ৫০ হাজার টাকা অতিরিক্ত যৌতুক দাবি করে। ৪-৫ দিন আগে জেলেখা তার গহনাদি নিয়ে কুড়িগ্রামে তার স্বামীর বাড়ি যায়। সেখানে কিছুদিন থাকারপর ঢাকায় গার্মেন্টস এ যাবে বলে বাবার বাড়িতে জানিয়ে যায়। এরই মাঝে তাদের মেয়ের মরদেহ পাটক্ষেতে দেখেতে পেয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়ে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেখার মৃত্যুর প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশ জিঙ্গাসাবাদের জন্য সন্দেহভাজন ভাবে রতিপুর বসুনিয়াটারীর সৈয়দ মাষ্টারের ছেলে আলমগীরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *