Home আন্তর্জাতিক ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার

0
85

আন্তর্জাতিক ডেস্ক- ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি।

 

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

 

কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিলেন এই বিপুলসংখ্যক মানুষ। তাদের উদ্ধারের পর লিবিয়া সীমান্তের কাছে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদান বন্দরে নিয়ে যায় তিউনিসীয় নৌবাহিনী।

 

এরপর তাদের আইওএম এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়।

 

আইওএম জানিয়েছে, তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে এই বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here