নতুন অটোরিকশা কিনে দিলেন এমপি তুহিন, হাসি ফুটলো হতদরিদ্রের মুখে

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিহের নান্দাইলে এমপি তুহিনের দেয়া নতুন অটো রিকশা পেয়ে হাসি ফুটলো চুরি হওয়া রিকশার চালক হতদরিদ্র মোহাম্মদ আলীর মুখে।

 

বুধবার (২৩ জুন) উপজেলা চত্বরে ওই চালককে ডেকে এনে একটি নতুন ব্যাটারী চালিত অটো রিকশা তুলে দেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। সে সময় খুশিতে মোহাম্মদ আলী রিকশায় বসিয়ে এমপি তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও ইউএনও আবুল মনসুরকে ঘুরালেন উপজেলা চত্বর।

 

জানা যায়, গত ছয় মাস আগে চুরি হয় উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মোহাম্মদ আলী (৩২) নামে ওই হতদরিদ্রের রিকশা। স্ত্রী ছেলে মেয়েসহ ছয় সদস্যের সংসার চালাতে রিকশাটিই ছিল তার একমাত্র সম্বল। রিকশাটির সন্ধান পেতে মোহাম্মদ আলী অসহায় হয়ে ঘুরেছেন বিভিন্ন স্থানে।

 

উপার্জনের একমাত্র অবলম্বন রিকশাটি চুরি হওয়ায় সংসার চালাতে দিশেহারা মোহাম্মদ আলী। নিরুপায় হয়ে তিনি এমপি তুহিনের মোবাইল নাম্বার সংগ্রহ করে কল করেন। ব্যস্ততার জন্য ফোন রিসিভ না করতে পারলেও কিছুক্ষন পর ঐ নাম্বারে ফোন করেন।

 

নিজের পরিচয় গোপন রেখে বিস্তারিত জানার পর কাউকে না জানিয়ে হঠাৎ ওই রিকশা ওয়ালার বাড়িতে গিয়ে হাজির এমপি তুহিন। সে সময় চুরি হওয়া রিকশাটির সন্ধান পেতে বাড়িতে ছিলেন না মোহাম্মদ আলী।

 

জরাজীর্ণ একটি ঘর। পাশেই পড়ে একটি ভাঙা সাইকেল। ওই ঘরেই স্কুল পড়ুয়া ছেলে মেয়েসহ ছয় সদস্যের রিকশা ওয়ালার পরিবারের বসবাস। টাকার অভাবে স্কুলে যাওয়ার সাইকেলটি মরামত করতে পারিনি।

 

এমপি তুহিন বিস্তারিত ওই রিকশা ওই রিকশা ওয়ালার স্ত্রীর কাছ থেকে শুনে সাইকেলটি মেরামত করার জন্য এক হাজার টাকা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। সে সময় একটি নতুন রিকশা কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন এমপি তুহিন।

 

বুধবার ওই রিকশা ওয়ালা মোহাম্মদ আলী এমপি তুহিনের কাছ নতুন অটো রিকশা পেয়ে আনন্দিত হয়ে রিকশায় বসিয়ে ঘুরালেন উপজেলা চত্বর। এ সময় সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুর।

 

এ বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, মানুষের ভালবাসায় দুইবার এমপি হয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। মোহাম্মদ আলীর রিকশাটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়ে। একটি নতুন অটো রিকশা কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সামান্য সাহায্যের জন্য একটি পরিবার যাতে পথে না বসে সে জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজ হস্তান্তর করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *