Home দেশের খবর ঢাকা মির্জাপুরে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার

মির্জাপুরে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার

0
169

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল মধ্যপাড়া গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে আঞ্জু মিয়া (৫৫), জাঙ্গালিয়া গ্রামের মো. আজিজুল খানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), মির্জাপুর উপজেলার শুভুল্যা গ্রামের মৃত বিশু কাজীর ছেলে জহিরুল ইসলাম (৩৮), আগছাওয়ালি গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন মাজম (৩১), ঘাটাইল উপজেলার লক্ষিন্দর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৭), ঝগড়াবাজার গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে ফারুক হোসেন (২৮), টাঙ্গাইল সদর এলাকার মো. ইয়াকুব মিয়ার ছেলে মো. আশরাফ (২৯) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. ইয়াছিন (৩২) বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, বুধবার সারাদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেসময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন জানান, মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদকসেবী। আমরা জানতে পেরেছি বেশ কয়েকজনের নামে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here