Home দেশের খবর টানা ৯ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক

টানা ৯ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক

0
78

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। কর্মদক্ষতা ও বিচক্ষণতায় এরপর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি।

 

এভাবে টানা নয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের বয়স এখন ৭২ বছর।

 

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে এবার নবম বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। জনপ্রতিনিধির পাশাপাশি একজন সফল রাজনীতিবিদও মোবারক হোসেন মল্লিক। রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখা আহ্বায়কের দায়িত্বে।

 

এছাড়াও মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। ইউনিয়নের সিংহভাগ মানুষের কাছেই প্রিয় এই মোবারক হোসেন মল্লিক।

 

এলাকাবাসী জানান, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখেন তিনি। শাসক নন, জনগণের সেবক হয়ে কাজ করেন মোবারক হোসেন মল্লিক। যে জন্য সবার কাছে প্রিয় তিনি। এলাকায় মাদক নির্মূল থেকে শুরু করে যেকোনো অনৈতিক কাজ প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে সবার প্রিয় মোবারক হোসেন মল্লিক।

 

এ ব্যাপারে মোবারক হোসেন মল্লিক বলেন, জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি। যতদিন বেচেঁ আছি মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here