মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, দোয়া, বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার (২৩ জুন) সকালে পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এরপর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আব্বাস বিন হাকিম, দুই সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক জহিরুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব আলম ফিরুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, কৃষকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহবায়ক আবিদ হোসেন শান্ত, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মারুফ হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসের নানা আনুষ্ঠানিকতার সমাপ্ত ঘটে।
