Home প্রধান খবর দেশে করোনা পরিস্থিতির অবনতি, একদিনেই ৮৫ জনের মৃত্যু

দেশে করোনা পরিস্থিতির অবনতি, একদিনেই ৮৫ জনের মৃত্যু

0
59

নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫ জনের, যা গত ২৯ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ। গত একদিনে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও ৫ হাজার ৭২৭ জনের শরীরে, যা গত ৭২ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

 

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৭২৭ জনের রিপোর্ট পজিটিভি আসে।

 

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here