Home জাতীয় বিএনপি করোনায় আক্রান্ত, মাঠে নামার মেরুদণ্ড নেই: ডা. জাফরুল্লাহ

বিএনপি করোনায় আক্রান্ত, মাঠে নামার মেরুদণ্ড নেই: ডা. জাফরুল্লাহ

0
78

নজর২৪, ঢাকা- বিএনপি করোনায় আক্রান্ত, মাঠে নামার মেরুদণ্ড তাদের নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার ও বিএনপি দু’জনেই বর্তমানে করোনায় আক্রান্ত। সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত মাজাভাঙা রাজনীতিতে।

 

তিনি বলেন, বিএনপি এতোটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় আছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।

 

এসময় ‘করোনা থেকে বের হয়ে আসা’র আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, সরকারকে ধর্ষণ আর দুর্নীতি বন্ধ করতে হবে। অন্যদিকে বিএনপিকেও মাজাভাঙা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এ দেশের ভবিষ্যত অন্ধকার। দেশের মানুষ নিরাপদে থাকতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here