Home প্রধান খবর করোনায় মারা গেলেন আ.লীগ নেতা বাহাউদ্দিন নাছিমের মা

করোনায় মারা গেলেন আ.লীগ নেতা বাহাউদ্দিন নাছিমের মা

0
73

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মা কাজী নূরজাহান বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

কাজী নূরজাহান বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

নূরজাহান বেগমের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৬ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মাদারীপুর নিজ বাড়িতে বাদ আছর জানাজা শেষে কাজী নূরজাহান বেগমের দাফন সম্পন্ন হবে।

 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here