Home আলোচিত পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমি ৫ দিনের রিমান্ডে

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমি ৫ দিনের রিমান্ডে

0
94

নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্রটি জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম (পুলিশের উপপরিদর্শক) জানান, বেলা ১২টা ৪৫ মিনিটে মাদক মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাত দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

 

গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।

 

এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here