Home দেশের খবর চট্টগ্রাম হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির গ্রেফতার

হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির গ্রেফতার

0
184

নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানিয়েছে, হাটহাজারীতে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তার অন্যতম হোতা নাছির উদ্দীন। হাটহাজারী থানার দায়ের হওয়া নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ২৬ মার্চ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মাওলানা নাসির উদ্দিন মুনির। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here