Home দেশের খবর নৌকার সমর্থকদের ভয়ে জাতীয় পার্টির প্রার্থী নিজেই ভোট দিতে যাননি

নৌকার সমর্থকদের ভয়ে জাতীয় পার্টির প্রার্থী নিজেই ভোট দিতে যাননি

0
130

নজর২৪ ডেস্ক- বরিশালের মুলাদী উপজেলার ৪নং গাছুয়া ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী আব্দুল মালেক সিকদার ভয়ে ভোট দিতে যেতে পারেননি।

 

এছাড়া কারচু‌পি ও প্রশাস‌নেরে অসহ‌যোগীতার অ‌ভি‌যোগ এ‌নে সোমবার দুপুর ২টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ক‌রে ভোট বর্জন ক‌রেন তি‌নি।

 

মা‌লেক সিকদার ব‌লেন, রোববার রাত দেড়টা থেকে এলাকার চারপাশে আমাকে অব/রুদ্ধ করে রাখা হয়। আমার এজেন্ট বসার চিঠি প্রিজাইডিং অফিসার গ্রহণ করেননি। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আমাকে ঘর থেকে বের হতে দেয়া হয়নি। নৌকার প্রার্থী জসীম উদ্দিন তার লোকজন দিয়ে ব্যালটে সিল মেরেছে।

 

তিনি বলেন, নতুন করে ভোটগ্রহণ করা হোক। এটা নির্বাচন হতে পারে না। এটা মানুষের সঙ্গে প্রতারণা। পুলিশের কাছে বার বার অভিযোগ করা হয়েছে। তারা কোনো ব্যবস্থা নেয়নি। রাতে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলেও সকাল সাড়ে ৮টার সময় পুলিশ আমার বাসায় আসে।

 

আমি নিরাপত্তা/হীনতায় ভুগছি। ভোটারদের নিরাপত্তার স্বার্থে আমি নিজেও ভোট দিতে যাইনি। আমি গেলেই হা/মলা করবে নৌকার সমর্থকরা।

 

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার শওকত আলী বলেন, জাতীয় পার্টির ওই প্রার্থীর কাছ থেকে আমরা কোনো অভিযোগই পাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here