Home আলোচিত হিন্দু গ্রামে হামলা: জামিন পেলেন প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীন

হিন্দু গ্রামে হামলা: জামিন পেলেন প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীন

0
55

নজর২৪, সুনামগঞ্জ- সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের (স্বাধীন মেম্বার) জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ জামিন দেন।

 

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম।

 

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পাশ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

 

প্রসঙ্গত, গত ১৭ মার্চ বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের এক হিন্দু যুবকের ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে নোয়াগাঁও সংখ্যালঘু গ্রামে হামলা ও ভাংচুর চালানো হয়।

 

এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা দায়ের করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৫০ নামাংকিতসহ ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাচনী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে। পরে ২০ মার্চ ভোররাতে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করে পিবিআই সিলেট।

 

আগের সংবাদ পড়ুন-

হিন্দুদের বাড়িঘরে হামলা: প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেফতার

হিন্দুদের বাড়ি-ঘরে হামলা: ‘যুবলীগ নেতা’ স্বাধীন ৫ দিনের রিমান্ডে

হিন্দুদের বাড়িঘরে হামলা, যুবলীগ নেতা স্বাধীন কারাগারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here