Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা

ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা

0
108

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছে শরীফ (৩৫) নামের এক যুবক।

 

বৃহস্পতিবার (১৭ জুন) মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

এর আগে বুধবার রাতে সে বিষপান করলে তার স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শরীফ ওই গ্রামের উখিলা শেখের ছেলে।

 

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতো। জুয়া খেলায় সে প্রায় ৭ লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করে। পরে ওই ঋণের টাকা বুধবার রাতেই দেয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় সে বিষপানে আত্মহত্যা করেছে।

 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব মিয়া জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here