নজর২৪, ঢাকা- দখলদার ইসরাইলের বিরুদ্ধে কথা বলায় তরুণ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি ওই মানববন্ধনের আয়োজন করে।
এসময় ভিপি নুর বলেন, তার পরিবার জিডি (সাধারণ ডায়েরি) করার জন্য বিভিন্ন থানায় গেছে। কিন্তু থানায় জিডি নেয়নি। যখন বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে তখন লোক দেখানোর জন্য জিডি নিয়েছে। পরিবারের ভাষ্যমতে তিনি নিখোঁজ হয়েছেন গাবতলী থেকে। কিন্তু নিখোঁজের জিডি ঢাকায় নেয়া হয়নি, রংপুরে নিয়েছে।
বুধবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি ওই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে নুর বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রত্যেকটি গুমের সাথে এই সরকার জড়িত। ভিন্নমতের মানুষদের দমন-পীড়নের জন্য এই পথ বেছে নিয়েছে। গত ১২ বছরে ৬০১ একজনকে গুম করা হয়েছে। আমরা বলে দিতে চাই, সমস্ত গুমের সাথে জড়িতদের এক দিন না এক দিন জনগণের সামনে দাঁড় করানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন।
এদিকে স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু’হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।’
আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক। এছাড়া গত ১৫ জুন সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, রংপুর থেকে গাবতলী আসার পর তিনি তার কয়েকজন সঙ্গীসহ নিখোঁজ হন।
