উল্লাপাড়ায় গরু ও পিকআপ ভ্যানসহ গরু চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, শাহজাদপুর উপজেলার জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোঃ খলিল (৩৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মোঃ মোজাহার (৩৪), উল্লাপাড়া উপজেলার ভট্রকাওয়াক গ্রামের মৃত আঃ রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আঃ সোবহান আকন্দের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫৫)।

 

চর মেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে মোঃ বাবু মন্ডল (২৫), শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃলিটন আহাম্মেদ (২৩), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের মোঃ হাজিবুর রাহমানের ছেলে মোঃ নাজমুল হোসেন (৩৫)।

 

নাটোর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আঃ মতিনের ছেলে মোঃ বাবলু মিয়া (৩৮), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুতঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ হাজী জিল্লুর রহমান কসাই (৫৩)।

 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস (পিপিএম) জানান, উপজেলার এনায়েতপুর গ্রামে মোতাহের হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ২০২১ইং তারিখে মামলা নং-১৩ ধারা-৪৫/৩৮০ একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তে মোঃ খলিল, মোঃ মোজাহার, দয়াল ও আমিনুল ইসলামকে উল্লাপাড়া উপজেলার ঘোসগাঁতী একটি মেস থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ৪ জনের স্বীকারোক্তি অনুযায়ী গরু পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও গাড়ির ডাইভার মোঃ লিটন আহাম্মাদকে গ্রেফতার করা হয়। ঝন্টু ও দয়াল কে এনায়েতপুর থানা থেকে গ্রেফতার করা হয়। এদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা গাবতলী অভিযান চালিয়ে নাজমুল ও কসাই হাজী জিল্লুর রহমান সহ একটি গরু উদ্ধার করা হয়েছে। বাকি দুইটা গরু বিক্রি করেছে বলে জানা যায়।আজ বুধবার (১৬ জুন) গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *