শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও লছনা বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মুহাম্মদ আসাদুর রহমান, এসআই মোহাম্মদ আল আমিন ও এসআই তীথংকর দাসসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার সাতগাঁও লছনা বাজার থেকে ১২ কেজি গাজা ও একটি সিএনজিসহ দুই জনকে আটক করেছে।

 

আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের আমকর আলীর ছেলে জুয়েল আহমদ (২১) ও একই এলাকার মকদ্দুস আলীর ছেলে জমির আলী(৩২)।

 

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায় গাঁজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং ১টি পুরাতন সিএনজি গাড়ীর মূল্য অনুমান ২ লক্ষ টাকা। ‘আটকদ্বয়কে আটক পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অরবিন্দ দেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *