বগুড়ায় ১৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ১৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

 

১৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শেরপুরের মামুরশাহী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে উক্ত গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এসআই রবিউল ফোর্সসহ ডিউটি করা কালীন সময়ে বগুড়া থেকে আসা একটি নম্বর বিহীন মোটরসাইকেলে ২ জন আরোহী আসে। এ সময় তাদের সন্দেহ হলে ডিউটিকালীন পুলিশের এস আই রবিউল ইসলাম ফোর্সসহ তাদের ধাওয়া করে।

 

মাদক ব্যবসায়ীরা পুলিশী তৎপরতা টের পেয়ে হামছায়াপুর দিয়ে খন্দকারটোলা হয়ে মামুরশাহী রোডে যায়। তখন এসআই রবিউল জনগের সহায়তায় তাদের ধাওয়া করলে তারা মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থান এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

 

এ বিষয়ে শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, জনগনের সহযোগিতায় একটি কালো ব্যাগ ও একটি মোটরসাইকেল উদ্ধার করি। তখন জনগনের সামনে ব্যাগটি খুলে ৩টি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। জনগনের সমনেই প্যাকেটে থাকা গাঁজা ওজন করলে ১৫ কেজি ওজন হয়।

 

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *