Home দেশের খবর পরকীয়ার সম্পর্ক রাখতে না চাওয়ায় যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী

পরকীয়ার সম্পর্ক রাখতে না চাওয়ায় যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী

0
143

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে এবার পরকীয়া সম্পর্কের পিছুটানের জের ধরে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছে এক গৃহবধু৷

 

সোমবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারিয়া চকআন্ধারিয়া এলাকায় ওই ঘটনা ঘটে৷ সাইফুল রৌহা ইউনিয়নের আব্দুল মিয়ার ছেলে এবং পেশায় ট্রলিচালক৷

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চকআন্ধারিয়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে পাশের গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিন যাবত পরকীয়া সম্পর্ক চলে আসছিল৷ সেইসূত্রে সাইফুল ওই গৃহবধূর কাছ থেকে অনেক টাকা-পয়সাও হাতিয়ে নেয় বিভিন্ন সময়৷ সম্প্রতি সাইফুল তার সাথে সম্পর্ক রেখে না চলায় খবর দিয়ে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় ওই গৃবধূর বাড়ীতে৷ একপর্যায়ে দৈহিক মেলামেশার ছলনায় সাইফুলের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় ওই গৃহবধূ৷

 

পরে তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়৷ পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন৷

 

এদিকে সাইফুলের বড়ভাই সাকিরসহ তাদের পরিবারের দাবী, পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বাজার থেকে ডেকে নিয়ে পাশের মাঠে নিয়ে কয়েকজন যুবক ওই ঘটনা ঘটিয়েছে৷

 

এ ব্যাপারে সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকতা মনসুর আহাম্মদ বলেন, ঘটনাটি শোনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গৃহণ করা হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here