Home আলোচিত নাসির উদ্দিনের বাসায় নিয়মিত চলতো ডিজের আসর, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

নাসির উদ্দিনের বাসায় নিয়মিত চলতো ডিজের আসর, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

0
65

নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে নাসিরের বাসায় অভিযানকালে বিদেশি মদ-ইয়াবা উদ্ধার করেছে।

 

সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হারুনুর রশিদ জানান, নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা উদ্ধার করা হয়।

 

হারুনুর রশিদ আরও জানান, নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজে পার্টির আসর বসতো। আমরা তার বাসা থেকে ডিজে পার্টির কয়েকজনকে আটক করেছি।

 

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার (১৪ জুন) বেলা ১২টায় সাভার থানায় একটি মামলা দায়ের করেন পরী। এতে নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, ৯ জুন (বুধবার) রাতে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়।

 

রোববার (১৩ জুন) রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

 

তিনি অভিযোগ করে বলেন, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here