Home আলোচিত বাদলের ওপর হামলার বিষয়ে মুখ খুললেন কাদের মির্জা

বাদলের ওপর হামলার বিষয়ে মুখ খুললেন কাদের মির্জা

0
87

নজর ২৪, নোয়াখালী- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার নেতৃত্বে মিজানুর রহমান বাদলের ওপর কোনো হামলা হয়নি। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিভ্রান্তিকর ভুল তথ্য দিয়ে প্রচারণা না করার আহ্বান জানাচ্ছি।

 

শনিবার (১২ জুন) রাত ৮টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে এসব কথা জানান তিনি।

 

কাদের মির্জা লিখেন,

 

‘‍‌‌আসসালামু আলাইকুম।
প্রিয় কোম্পানীগঞ্জবাসী, আজ ১২ জুন সকাল ৯টা পরবর্তী সময়ে বসুরহাট বাজারে মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত শত্রুতার জেরে একটি হামলা শিকার হয়। ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারি অনেক মাধ্যম আমার নেতৃত্বে বা আমার লোকজন হামলা করেছে বলে প্রচার করতেছে।

 

সকলে অবগতির জন্য জানাচ্ছি, মিজানুর রহমান যখন হামলার শিকার হয় (সকাল, ৯টা পরবর্তী) তখন আমি আমার পৌরসভা অফিসে আমার দাপ্তরিক কাজ করছিলাম। হামলার অনেকক্ষণ পরে খবর পাই মিজানুর রহমান বাদলের উপর ক্ষুব্ধ কিছু লোকজন হামলা করে।

 

আমার নেতৃত্বে মিজানুর রহমান বাদলের ওপর কোনো হামলা হয়নি। সুতরাং গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিভ্রান্তিকর ভুল তথ্য দিয়ে প্রচারণা না করার আহবান জানাচ্ছি।

 

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলালের ওপর হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here