মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন রবিউল ইসলাম বাবুল। ওই উপজেলার সভাপতি আজিজুল ইসলাম চানুর মৃত্যুর কারণে তাকে এ পদে অধিষ্ঠিত করা হয়।
বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির।
এর আগে গতকাল বুধবার (৯ জুন) দুপুরে জেলা আওয়ামী-যুবলীগ সভাপতির কার্যালয়ে দলটির গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত ১নম্বর সহ-সভাপতি রবিউল ইসলাম বাবুলকে ভারপ্রপ্ত সভাপতি করা হয়।
এসময় জেলা শাখার সভপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি সরাফাত হোসেন পেয়ারা, সদর জেলা যুবলীগের সাবেক সভাপতি খন্দকার মোত্তালেব হোসেনসহ দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৯ সালের ২৫ জুলাই আদিতমারী আওয়ামী- সভাপতি আজিজুল ইসলাম চানুর মৃত্যুর পর পদটি শূণ্য হয়। রবিউল ইসলাম বাবুলকে ভারপ্রাপ্ত সভাপতি করায় অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
