গোপালপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৯ জুন) বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনা ও উপজেলার সার্বিক বিষয়ে আলোচনায় করা হয় ।

 

উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনূস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, মো. আব্দুল হাইসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *