Home দেশের খবর যমুনা নদীতে নৌকাডুবে দুই বোনের মৃত্যু, নিখোঁজ এক

যমুনা নদীতে নৌকাডুবে দুই বোনের মৃত্যু, নিখোঁজ এক

0
86

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী থেকে শাহজাদপুর আসার পথে উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে একজন।

 

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪), ও তার বোন তাসলিমা (চার মাস)।

 

শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৮ জুন) বিকেল ৪টার সময় চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশু সহ ১৫ জন যাত্রি নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের দিকে রওনা হয়।

 

নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দুরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার চালক ও অন্যান্য যাত্রিদের সহায়তায় নারীসহ ১২ যাত্রি তিরে উঠে আসে। তীরে উঠে আসার আগেই এক নারীর সাথে থাকা তার দুই মেয়ে তানিয়া ও তাসলিমার মৃত্যু হয়।

 

নৌকায় থাকা যাত্রীরা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো এক জন নিখোঁজ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here