Home চাকরির বাজার সারা দেশে নিয়োগ দেবে গাজী টায়ার, লাগবে না অভিজ্ঞতা

সারা দেশে নিয়োগ দেবে গাজী টায়ার, লাগবে না অভিজ্ঞতা

0
144

নজর২৪ ডেস্ক- গাজী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গাজী টায়ারস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস/ মার্কেটিং অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম

সেলস/ মার্কেটিং অফিসার।

 

পদসংখ্যা

মোট ২৫ জন।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ আছে। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

 

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

 

বেতন

আলোচনা সাপেক্ষে।

 

আবেদনের শেষ তারিখ

১৩ জুন, ২০২১।

 

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here