Home দেশের খবর বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

0
71

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৮ জুন) সকালে বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বাসিন্দা।

 

পুলিশ জানায়, সবজিবাহী ঢাকামুখী একটি ট্রাকের সাথে ওই এলাকায় নাবিল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেন মারা যান। পালিয়ে যান ট্রাকের হেলপার। তবে বাসের কেউ হতাহত হননি।

 

উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here