Home দেশের খবর বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

0
118

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের আওলাকান্দি গ্রামে পাপজি গেমস খেলতে না পারায় ক্ষুব্ধ হয়ে ইন্টারনেটের তার কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারের সাথে আটকে মঙ্গলবার (৮ জুন) সকালে স্কুলছাত্র রকি হোসেন (১৫) ঘটনাস্থলে মারা যায়।

 

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মো. মাহবুবের ছেলে ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রকিসহ কয়েকজন পাপজি গেমস খেলার জন্য ইন্টারনেট সংযোগ নেয় একই গ্রামের আবু বকরের বাড়িতে। সম্প্রতি ওই বাড়ি থেকে ইন্টারনেটের রাউটার চুরি হয়ে যায়।

 

পরে ওই বাড়ির মালিক সংযোটি খুলে নেওয়ার কথা বলে নেট ব্যবসায়ীকে। এ কথা শুনে রকি ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটির সাথে লাগানো ইন্টারনেট সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে আটকে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here