বিচারপতিরা পালাবার জায়গা পাবেন না: ডা. জাফরুল্লাহ

নজর২৪ ডেস্ক- বেগম জিয়াকে জামিন দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিচারপতিরা পালাবার জায়গা পাবেন না। খালেদা জিয়া কোনো অন্যায় করেননি, জামিন বেগম জিয়ার অধিকার।

 

রোববার (৬ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ডা. জাফরুল্লাহ বলেন, খুনের আসামিকে জামিন দেয়া হলেও তাকে জামিন (খালেদা জিয়া) দেয়া হচ্ছে না।

 

এ সময় খালেদা জিয়াকে জামিনের জন্য বিএনপি নেতাকর্মীদের আদালতে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

 

জাফরুল্লাহ বলেন, বেগম জিয়া ছাড়া বিএনপির মুক্তি সম্ভব নয়। বিএনপি নেতাকর্মীদেরকে বেগম জিয়ার মুক্তির জন্য রাস্তায় নামতে হবে।

 

ডা. জাফরুল্লাহ বলেন, এখন খালেদা জিয়াই আপনাদের বাঁচাতে পারে, খালেদা জিয়াই আপনাদের ক্ষমতায় নিতে পারে, খালেদা জিয়াই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। আর কেউ পারবে না।ওইখান থেকে বইসা তারেক রহমান ওহি পাঠাইয়া লাভ হবে না। তার মায়ের মুক্তির কথা ছাড়া আর কেনো কথা তার মুখে আসা উচিত না।

 

খালেদা জিয়াকে দ্রুত কারাগার থেকে জামিনে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ বিচারকদের প্রতি উদার্ত আহবান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *