সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- আশরাফুল আলম ওরফে হিরো আলমের বাড়ি বগুড়ায়। আপন ভঙ্গিতে কথা বলা ও খেয়াল খুশি মতো কাজ করার কারণে তিনি পরিচিতি পেয়েছেন। এই পরিচিতির ক্ষেত্র ছড়িয়ে গেছে ওপার বাংলাতেও।
এবার অবহেলিত রংপুরকে সারা বিশ্বের মাঝে তুলে ধরতে শিগগিরই রংপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছবি, গান ও নাটকের শুটিং করবেন হিরো আলম।
একদিনের সফরে রংপুরে এসে নজর টুয়েন্টিফোরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সারাদেশের আলোচিত-সমালোচিত সাহসী হিরো আলম।
তিনি বলেন, মিডিয়া জগতে আসতে আমাকে কেউ সহযোগিতা করেনি। তাই এ জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবীদের মিড়িয়ায় জায়গা করে দিতে সহযোগিতা করবেন তিনি।
এসময় হিরো আলম আরো বলেন, আমি হিরো আলম সাহসের সাথে বড় বড় নাটক, ছবি নির্মাণ করে যাচ্ছি। এবারের ঈদে আমার প্রয়োজনায়, “টোকাই” ছবি আসছে দেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে। তবে কত টাকা ব্যায়ে নিমির্তি হচ্ছে তা এখন বলা যাবে না।
বর্তমান সমাজে মানুষ মানুষের ভালো দেখতে পারে না। আমি ভালো কাজ করছি তা দেখে অনেকের গা জ্বলে তাই সুযোগ পেলে তারা আমায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমায় নিয়ে কটুক্তি করে। তাতে আমার ভালো লাগে। আমার গান ভালো লাগে তাই প্রতিটি দেশের একটি করে গান গাইবো।
গত জাতীয় নির্বাচনের সময় আলোচিত এই হিরো আলম জানালেন, দেশের পরিস্থিতি বুঝে আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন। তবে কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নিবেন তা মন্তব্য করেননি।
সম্প্রতি করোনা মহামারীতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগ তার অব্যাহত থাকবে বলে জানিয়ে হিরো আলম আরো বলেন, আমি বুঝি এক বেলা না খেয়ে থাকার কষ্ট। তাই আমি জিরো থেকে উঠে আসা হিরো আলমের সকলের পাশে থাকতে চাই। আমি নির্বাচন করার জন্য মানুষের পাশে তাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
এদিকে হিরো আলমের আসার খবরে দাওয়াতের বাড়িতে ভিড় জমায় তার ভক্তরা। ব্যস্ত হয়ে পড়ের ভক্তদের সাথে সেলফি তুলতে। এদিকে সেখানে গিয়ে দেখা গেছে আলোচিত গান ‘ভুলবো না গো’ গানের বাউল সুকুমারকেও।
তিনি বলেন, ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসি। দেশজুড়ে বিভিন্ন গানে এখনো আমি আলোচিত সবার মাঝে ।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন থেকে নামতে দেখা যায় হিরো আলমকে। এসময় বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তা, কর্মীরা হিরো আলমের সঙ্গে সেলফি তুলেন।
